তারা আপনাকে জিজ্ঞেস করে যে, কি বস্তূ তাদের জন্যে হালাল? বলে দিন: তোমাদের
জন্যে পবিত্র বস্তূসমূহ হালাল করা হয়েছে। যেসব শিকারী জন্তূকে তোমরা
প্রশিক্ষণ দান কর শিকারের প্রতি প্রেরণের জন্যে এবং ওদেরকে ঐ পদ্ধতিতে
প্রশিক্ষণ দাও, যা আল্লাহ্ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমন শিকারী জন্তূ যে
শিকারকে তোমাদের জন্যে ধরে রাখে, তা খাও এবং তার উপর আল্লাহ্র নাম উচচারণ
কর। আল্লাহ্কে ভয় করতে থাক। নিশ্চয় আল্লাহ্ সত্ত্বর হিসাব গ্রহণকারী। (সূরা
আল মায়েদাহ: আয়াত- 04)
No comments:
Post a Comment